ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে খামেনি

০৬ জুলাই ২০২৫, ০৯:৫৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৯:২৭ AM
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি © সংগৃহীত

ইসরায়েলের সংঘাত শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) আশুরার আগের দিনের এক ধর্মীয় অনুষ্ঠানে রাজধানী তেহরানের একটি মসজিদে উপাসনাকারীদের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে—দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে এমনটিই দেখা গেছে।

ইসরায়েলের সঙ্গে সংঘাত চলাকালে খামেনিকে সর্বশেষ দেখা গিয়েছিল একটি রেকর্ডকৃত ভাষণে। ১৩ জুন শুরু হওয়া ওই সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণুবিজ্ঞানীরা নিহত হন।

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালায় ইরান। ১২ দিন ধরে চলা এই যুদ্ধে খামেনিকে তিনটি ভিডিও বার্তায় টেলিভিশনে দেখা গেলেও—তার বাঙ্কারে আশ্রয় নেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়।

শনিবার খামেনির জনসমক্ষে উপস্থিতি ঘিরে ইরানের গণমাধ্যমগুলোর শিরোনামে শুধু তিনিই ছিলেন। টেলিভিশনে তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন সমর্থকেরা—এমন দৃশ্য উঠে আসে সম্প্রচারিত ফুটেজে।

আরও পড়ুন: বিসিএস ক্যাডার হলেন কুবির ছয় শিক্ষার্থী, প্রশাসনে দু’জন

ফুটেজে দেখা যায়, খামেনি পাশে থাকা শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ করিমির দিকে ফিরে তাকে আহ্বান জানান—‘গাও, ও ইরান।’ সাম্প্রতিক ইসরায়েল-যুদ্ধের সময় দেশাত্মবোধক এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ভিডিওটি তেহরানের ইমাম খোমেনি মসজিদে ধারণ করা হয়েছে।

মহররম মাসজুড়ে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে শোক পালন চলে—এ সময় সাধারণত সর্বোচ্চ নেতার উপস্থিতি দেখা যায়। এই প্রেক্ষাপটেই জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ খামেনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬