গাজায় ১৪০টিরও বেশি হামলা ইসরায়েলি সেনাবাহিনীর

০১ জুলাই ২০২৫, ০৪:১০ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীদ

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ১৪০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (১ জুলাই) এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছে, এসব হামলা পরিচালিত হয়েছে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুর’ বিরুদ্ধে।

এর আগে জানা যায়, গাজার উপকূলীয় এলাকায় একটি ইন্টারনেট ক্যাফেতে ইসরায়েলি নৌবাহিনীর হামলায় অন্তত ৩৯ জন নিহত হন। এছাড়া খাদ্যের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর চালানো হয় আরও একটি হামলা, যেখানে সাহায্য বিতরণ চলছিল।

সেনাবাহিনী জানিয়েছে, তাদের ৩৬তম ডিভিশন গাজার আরও কিছু এলাকায় স্থল অভিযান চালিয়ে দখল সম্প্রসারণ করেছে। অভিযানে ‘ডজনখানেক যোদ্ধাকে হত্যা’ এবং ‘মাটির ওপরে ও নিচে অবস্থিত শত শত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হয়েছে’ বলে দাবি করা হয়।

এছাড়া ৯৯তম ডিভিশনের অভিযানে দুজন এবং ১৬২তম ডিভিশনের অভিযানে আরও আটজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলি নৌবাহিনী গাজার দক্ষিণাঞ্চলেও একাধিক স্থানে হামলা চালিয়েছে, যেখানে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তু ও যোদ্ধাদের’ টার্গেট করা হয়েছে।

 

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950