গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল 

১৬ মে ২০২৫, ০৯:৪১ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ১০:৫২ PM
গাজা উপত্যকা

গাজা উপত্যকা © সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ১৪৩ ফিলিস্তিনি নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন। এতে করে অঞ্চলটিতে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু আলাদাভাবে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১৪৩ জন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাবালিয়া শরণার্থী শিবিরে আল-তাওবাহ ক্লিনিকে হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

আনাদোলু তাদের প্রতিবেদনে জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট ৫৩ হাজার ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ১৫২ জন আহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৮৭৬ ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৮ হাজার আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬