আমেরিকাকে আমরা চপেটাঘাত দিয়েছি: খামেনি

২৬ জুন ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৪:১০ PM
নেতানিয়াহু, ট্রাম্প ও খামেনি

নেতানিয়াহু, ট্রাম্প ও খামেনি © টিডিসি সম্পাদিত

এক টেলিভিশন বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দাবি করেছেন, ‘জায়নিস্ট শাসন (ইসরায়েল) প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের হামলার নিচে চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমেরিকার মুখে আমরা চপেটাঘাত দিয়েছি। যুক্তরাষ্ট্র শুধু তখনই যুদ্ধে হস্তক্ষেপ করেছে, যখন তারা অনুভব করেছে—যদি কিছু না করে, তাহলে ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।’

খামেনি দাবি করেন, ‘ইরানের শক্তিশালী প্রতিরোধ ও হামলায় জায়নিস্ট শাসন কার্যত ভেঙে পড়েছিল।’

বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়াতে পারে। তবে অনেকেই এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বলেও উল্লেখ করছেন।

ট্যাগ: খামেনি
ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৩ জন…
  • ২৩ অক্টোবর ২০২৬
শেনজেন ভিসা ছাড়াই ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারেন আরও ৫ দেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফরিদপুরে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছে…
  • ২৩ অক্টোবর ২০২৬
হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া…
  • ২৩ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬