যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানজুড়ে বিজয় উৎসব

২৪ জুন ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ১০:১৯ AM
বিজয় উৎসব

বিজয় উৎসব © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ইরানের কিছু কর্তৃপক্ষ এটিকে নিজেদের ‘বিজয়’ হিসেবে উদযাপন শুরু করেছে। মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এমন তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানসহ দেশের বিভিন্ন শহরে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে হাজার হাজার মানুষ। স্লোগানে মুখরিত হয়েছে রাজধানী, আগুন জ্বালিয়ে উদযাপন করা হয়েছে ‘জয়’। এ ঘোষণাকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন শহরে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, এ বিজয়ের মাধ্যমে ইরান শুধু সামরিক নয়, কূটনৈতিক অঙ্গনেও প্রমাণ করেছে-আমেরিকা ও পশ্চিমা শক্তির শিং ভেঙে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। এটাই ইরানের প্রকৃত শক্তির বহিঃপ্রকাশ।

এদিকে এক্স-এ দেওয়া বার্তায় ইরানের সংসদের স্পিকার ও প্রাক্তন আইআরজিসি (ইরানের রেভল্যুশনারি গার্ড) কমান্ডার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি একে একটি যুগান্তকারী বিজয় বলে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, একটি নতুন যুগের সূচনা হলো।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬