পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসছে ইরান

১৯ জুন ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:৫০ AM
তেহরানে তেল পরিশোধনাগারে ইসরায়েলি হামলা

তেহরানে তেল পরিশোধনাগারে ইসরায়েলি হামলা © সংগৃহীত

ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসছেন জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (২০ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জার্মানির এক কূটনৈতিক কর্মকর্তা। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার শুরুতে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাসের সঙ্গে জার্মানির জেনেভা মিশনে একটি বৈঠক হবে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথভাবে আলোচনায় অংশ নেবেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

ইউরোপীয় এ উদ্যোগ এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের ওপর ব্যাপক সামরিক হামলা চালিয়েছে। জবাবে ইরানও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্ট করে বলেননি যে, যুক্তরাষ্ট্র তাদের মিত্র ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেবে কি না। ফলে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জার্মান সূত্র জানিয়েছে, ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে এ আলোচনার লক্ষ্য হচ্ছে- ইরান নিশ্চিতভাবে তার পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যে ব্যবহার করবে — সেই প্রতিশ্রুতি আদায় করা। আলোচনাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই অনুষ্ঠিত হচ্ছে বলেও জানিয়েছে সূত্রটি।

সূত্র আরও জানিয়েছে, এ আলোচনা শেষ হওয়ার পর বিশেষজ্ঞ পর্যায়ে একটি কাঠামোবদ্ধ সংলাপ শুরু হবে। ইসরায়েল বলছে, তাদের লক্ষ্য হলো তেহরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই ক্ষমতা চিরতরে বন্ধ করা। তবে ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।

জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9