ইরানে ৪৫০ জনের বেশি মানুষ নিহতের দাবি মানবাধিকার সংস্থার

১৭ জুন ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১২:০৪ PM
ইরানে ইসরায়েলি হামলা

ইরানে ইসরায়েলি হামলা © সংগৃহীত

ইরানে ৪৫০ জনের বেশি মানুষ নিহতের দাবি করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে।

নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক বলেও সংস্থাটি জানিয়েছে। এছাড়া এ পর্যন্ত সামরিক বাহিনীর ১০৯ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।

ওদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রাত থেকে ইরানের হামলায় গুরুতর আহত ১৫৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার থেকে এ পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েল।

প্রসঙ্গত, গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের মধ্যে দিয়ে শুরু হয় ইরান-ইসরায়েল সংঘাত। এখনও এ সংঘাত চলছে এবং ইতোমধ্যে এতে উভয় দেশের আহত হয়েছেন প্রায় ১ হাজার জন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬