‘আত্মঘাতী’ নতুন ড্রোন উন্মোচন করল ইরান

১৭ জুন ২০২৫, ১১:০৮ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM
ড্রোন

ড্রোন © সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের নতুন আত্মঘাতী ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করেছে। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) ড্রোনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনা হয় বলে জানিয়েছে তেহরান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, শাহেদ-১০৭ ড্রোনটি শত্রু স্থাপনায় আত্মঘাতী হামলার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি পিস্টন ইঞ্জিনচালিত, যার ফলে প্রায় ১,৫০০ কিলোমিটার বা তারও বেশি দূরত্ব অতিক্রম করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, নতুন এই ড্রোনটি দেখতে অনেকটা শাহেদ সিরিজের অন্যান্য মডেলের মতোই। কিছু সূত্র বলছে, এটি ইসরায়েলি অধিকৃত অঞ্চলের ভেতরে প্রবেশ করে ‘অ্যারো-৩’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে, যা এর দীর্ঘপথে ঢুকে পড়ার সামর্থ্য প্রমাণ করে।

বিশেষজ্ঞদের মতে, যদি শাহেদ-১০৭ ড্রোন একযোগে বহু ইউনিটে ব্যবহার করা হয়, তবে তা ইসরায়েলের বহুস্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এবং গুরুত্বপূর্ণ সামরিক কাঠামোয় মারাত্মক ক্ষতি করতে সক্ষম হবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬