গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি হামলা, নিহত ৫৬

০৭ জুন ২০২৫, ০৮:৩১ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ১০:৪৫ AM
ইসরায়েলি বাহিনীর হামলা

ইসরায়েলি বাহিনীর হামলা © সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হামলায় ঈদের দ্বিতীয় দিনেও রক্তাক্ত গাজা। আজ শনিবার (৭ জুন) হামাসের নিয়ন্ত্রণাধীন গাজা উপত্যকায় হামলায় অন্তত ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির সাবরা এলাকায় চালানো এক হামলায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। আহত হয়েছেন আরও অনেক মানুষ, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। সকাল থেকেই গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

এর আগে গতকাল পবিত্র ঈদুল আজহার দিনেও ইসরাইলি বর্বরতা থেমে থাকেনি। দিনটিতে ৪২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি ‘অভিযানে’ মোট ৫৪,৭৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,২৫,৮৩৪ জন। 

সর্বশেষ ৪৮ ঘণ্টায় নিহতের সংখ্যা ৯৫ জন এবং আহত হয়েছেন ৩০৪ জন।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950