নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস ইয়োসা আর নেই

১৪ এপ্রিল ২০২৫, ০১:১১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
মারিও বার্গাস ইয়োসা

মারিও বার্গাস ইয়োসা © সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন পেরুর নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস ইয়োসা। স্থানীয় সময় রবিবার (১৩ এপ্রিল) লিমায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

সোমবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, রবিবার এক পারিবারিক বিবৃতিতে তার ছেলে আলভারো ভার্গাস ইয়োসা বলেন, ‘গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে আমাদের বাবা মারিও ভার্গাস ইয়োসা আজ লিমায় আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন।’ 

তাদের বাবার শেষকৃত্য পারিবারিকভাবেই সম্পন্ন করা হবে এবং কোনো প্রকার নাগরিক অনুষ্ঠানের আয়োজন করা হবে না।

উল্লেখ্য, বিশ্বসাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র রাজনৈতিক দমননীতি, স্বৈরতন্ত্রের ভয়াবহতা এবং ব্যক্তি স্বাধীনতার সংগ্রামকে নিজের সাহিত্যকর্মে তুলে ধরেছেন নিপুণভাবে। ২০১০ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। ‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’, ‘ডেথ ইন দ্য আন্দিজ’ এবং ‘দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ এর মত সাহিত্যকর্মের স্রষ্টা বার্গাস ইয়োসাকে বিবেচনা করা হয় ২০ শতকের লাতিন আমেরিকান সাহিত্য আন্দোলনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে।

বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬