মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করল সৌদি সরকার

১৪ এপ্রিল ২০২৫, ০১:১০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
পবিত্র হজকে সামনে রেখে মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার

পবিত্র হজকে সামনে রেখে মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার

পবিত্র হজকে সামনে রেখে মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার। ২৩ এপ্রিল থেকে মক্কায় শুধু হজযাত্রীরাই প্রবেশ করতে পারবেন। এ সময়ে অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ২৩ এপ্রিল থেকে বৈধ হজ অনুমতিপত্র ছাড়া কোনো প্রবাসী কর্মী মক্কায় প্রবেশ করতে পারবেন না। অনুমতি ছাড়া কেউ মক্কা প্রবেশের চেষ্টা করলে আল-শুমাইসি চেকপয়েন্টে তাদের ফেরত পাঠানো হবে। তবে যাদের আবাসিক অনুমতি বা ইকামা মক্কা শহর থেকে ইস্যু হয়েছে, তাদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য নয়।

আরও পড়ুন: কুয়েটে সারা রাত অবস্থানের ঘোষণা শিক্ষার্থীদের, উত্তেজনা

সৌদি সরকার জানিয়েছে, যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কা উল্লেখ থাকবে শুধু তারা শহরে অবস্থান করতে পারবেন। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ পদক্ষেপ হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করবে বলে আশা কর্তৃপক্ষের।

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম পবিত্র হজ। চলতি বছর ২০ লাখের বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগ: সৌদি আরব
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬