সৌদি আরবে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

১৪ এপ্রিল ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতি সপ্তাহেই সৌদি আরবে গ্রেপ্তার হচ্ছেন প্রবাসীরা। গত সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এ সময় ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। গত ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে সৌদি থেকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৮ হাজার ১২৬ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।  

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। 

প্রতিবেদনে বলা হয়, ১১ হাজার ৮১৩ জনকে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, ৪ হাজার ৩৬৬ জনকে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ২ হাজার ৪৯০ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: কুয়েটে সারা রাত অবস্থানের ঘোষণা শিক্ষার্থীদের, উত্তেজনা

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৭ শতাংশ ইয়েমেনি, ৬৯ শতাংশ ইথিওপিয়ান এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।  সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও নিয়োগের সঙ্গে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে অভিযুক্ত ব্যক্তির ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের দেখতে গিয়ে হাসপাতালে আটকে পড়ছেন জবির শিক্ষকরাও
  • ০৪ আগস্ট ২০২৬
স্কলারশিপে এমবিএর সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত
  • ০৪ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত সহকর্মীর বেতন তোলার অভিযোগে সেই জামায়াত সেক্…
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ার বিপক্ষে চমক রেখে দল ঘোষণা বিসিবির
  • ০৪ আগস্ট ২০২৬