পাসপোর্ট প্রসঙ্গে ফের ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ

১৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
বাংলাদেশের পাসপোর্ট

বাংলাদেশের পাসপোর্ট © সংগৃহীত

বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুণরায় বহাল করা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, 'এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত'। তবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।

দীর্ঘ প্রায় চার বছর পর আবারও ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বাক্যটি পাসপোর্টে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার। আর অন্তর্বর্তী সরকারের নেওয়া এই সিদ্ধান্তের বিষয়টি বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এতে বলা হয়েছে, বাংলাদেশ এক্সসেপ্ট ইসরায়েল শব্দগুলো তাদের পাসপোর্টে পুনর্বহাল করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এর মাধ্যমে ইসরায়েলে যেন কোনো বাংলাদেশি যেতে না পারেন সেটি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুসলিম প্রধান বাংলাদেশে ইসরায়েল একটি স্পর্শকাতর ইস্যু। দেশটি ইসরায়েলকে কোনো স্বীকৃতি দেয় না।

‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এ কথাটি দেশের পাসপোর্টে কয়েক দশক ধরে ছিল। কিন্তু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে এই বাক্যটি বাদ দেওয়া হয়।- প্রতিবেদন উল্লেখ করা হয়।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে ‘একসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুণরায় বহালের নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, 'উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

দিঘীতে মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • ১৬ এপ্রিল ২০২৬
স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেপ্তার
  • ১৬ এপ্রিল ২০২৬
চোলাই মদসহ জনতার হাতে চমেকের অফিস সহায়ক আটক
  • ১৬ এপ্রিল ২০২৬
ফেসবুকে ছড়িয়ে পড়া কৃষক কবিরের ছবিগুলো এআই
  • ১৬ এপ্রিল ২০২৬
টাকা নিয়ে কথা কাটাকাটি, সিএনজি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৫ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে
  • ১৫ এপ্রিল ২০২৬