ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে বাবা-মাকে হত্যা করেছে কিশোর: এফবিআই

১৪ এপ্রিল ২০২৫, ০৭:১৮ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশটির এক কিশোর তার বাবা–মাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ১৭ বছর বয়সী ওই কিশোরের নাম নিকিতা কাসাপ। আদালতের নথির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ।

সিএনএনের সহযোগী প্রতিষ্ঠান ডব্লিউআইএসএনের হাতে আসা একটি ফেডারেল হলফনামা অনুযায়ী, নিকিতা কাসাপ নামের ওই কিশোর লিখিত নথি ও ক্ষুদে বার্তার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানিয়েছিল এবং মার্কিন সরকারকে উৎখাতের ডাক দিয়েছিল।

তদন্তকারীরা এর তথ্য প্রমাণ খুঁজে পেয়েছেন। তারা বলেছেন, তার বাবা-মাকে হত্যার অভিযোগটি এমন একটি প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে। যার উদ্দেশ্য ছিল তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘আর্থিক সামর্থ্য ও ব্যক্তিস্বাধীনতা’ অর্জন করা।

উইসকনসিনে কিশোরটির বিরুদ্ধে ৯টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে দুটি প্রথম শ্রেণির হত্যা এবং দুটি মৃরদেহ লুকানোর অভিযোগ।

ফেডারেল তদন্তকারীরা তিনটি অভিযোগের তদন্ত করছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলো হল প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা, ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার।

এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন কাসাপের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছে। কাউন্টির নথি অনুযায়ী, নিকিতা এখনো কোনো রাষ্ট্রীয় অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবি করেনি।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬