প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় শিক্ষার্থীকে ধরলেন নিরাপত্তাকর্মীরা

১৩ এপ্রিল ২০২৫, ১০:৩১ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৪ AM
স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধর

স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধর © ভিডিও থেকে নেওয়া

বান্ধবীকে লুকিয়ে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢোকানোর সময় ধরা পড়ছেনে বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী। একটি বড় স্যুটকেসে ভরে বান্ধবীকে হোস্টেলে ঢোকানোর সময় নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন তিনি। ধারণা করা হচ্ছে মেয়েটি তার গার্লফ্রেন্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে।

জানা গেছে, ঘটনাটি ভারতের হরিয়ানার সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের। প্রেমিকাকে ছেলেদের হোস্টেলে নিয়ে যেতে চেয়েছিলেন ওই ছাত্র। কিন্তু নিরাপত্তার পেরিয়ে তা অসম্ভব ছিল। তাই মাথা খাটিয়ে উপায় বের করেন। স্যুটকেসে ভরে প্রেমিকাকে হোস্টেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। যেমন ভাবনা তেমন কাজ। প্রেমিকাকে স্যুটকেসে পুরে নিয়ে সোজা ঘরের দিকে যাচ্ছিলেন। কিন্তু তখনই ধরে নিরাপত্তাকর্মীরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তিন-চারজন নিরাপত্তাকর্মী ও অন্যান্য ছাত্ররা স্যুটকেসটি ঘিরে দাঁড়িয়ে আছেন। যার চেন খুলতেই দেখা যায় ভেতরে এক তরুণী কুঁকড়ে বসে আছেন। তবে মেয়েটি ওই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা তা এখনও জানা যায়নি। 

এই ঘটনার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ছাত্ররা একটু দুষ্টুমি করেছে। এটা কোনো ব্যাপার না। ওই ছাত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখনও জানা যায়নি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ব্যবহারকারীদের অনেকে এ ঘটনাটি নিয়ে হাস্যরস করেছেন আবার অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬