পশ্চিমবঙ্গে সংশোধিত ওয়াক্ফ আইন কার্যকর করা হবে না: মমতা

১২ এপ্রিল ২০২৫, ০৭:২৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৫ AM
মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় © ফাইল ফটো

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সংশোধিত ওয়াক্ফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে না। রাজ্যে এই আইন নিয়ে চলমান সহিংস বিক্ষোভের মধ্যেই তিনি এ ঘোষণা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই আইন কেন্দ্র তৈরি করেছে। আপনারা কোনো কারণে এর বিরোধিতা করলে, কেন্দ্রের কাছেই এর উত্তর চাওয়া উচিত।’

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে মমতা বলেন, ‘সকল ধর্মের মানুষের কাছে আমার আন্তরিক আবেদন, আপনারা শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো রকম অধার্মিক আচরণে লিপ্ত হবেন না। প্রতিটি মানুষের জীবন মূল্যবান, রাজনীতির জন্য দাঙ্গা লাগাবেন না। যাঁরা দাঙ্গা লাগাচ্ছেন, তাঁরা সমাজের ক্ষতি করছেন।’

প্রসঙ্গত, নতুন এই আইন নিয়ে গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়ি, পুলিশ ভ্যান পুড়িয়ে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছোড়া হয় এবং রাস্তা অবরোধ করা হয়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘মনে রাখবেন, যে আইন নিয়ে অনেকে উত্তেজিত, সেটা আমরা তৈরি করিনি। এই আইন তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। তাই আপনারা যা জানতে চান, তার উত্তর কেন্দ্রীয় সরকারের কাছেই চাওয়া উচিত।’

মমতা আরও বলেন, ‘আমরা এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি—আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে কার্যকর করা হবে না। তাহলে দাঙ্গা কেন?’

মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি বলেন, ‘আমরা কোনো রকম হিংসাত্মক কার্যকলাপ বরদাশত করব না। কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করতে চাইছে। আপনারা তাদের প্ররোচনায় পা দেবেন না।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি, ধর্ম মানে মানবতা, সদিচ্ছা, সভ্যতা এবং সম্প্রীতি। আমি সবার কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানাচ্ছি।’

ইসলামি সিলসিলায় ওয়াক্ফ হলো ধর্মীয় বা সমাজকল্যাণমূলক দান; যা মুসলিমরা জনগণের কল্যাণে করেন। একবার কোনো সম্পত্তি ওয়াক্ফ হিসেবে নির্ধারিত হলে তা বিক্রি করা যায় না, কিংবা অন্য কোনো কাজে ব্যবহারও করা যায় না। এর মানে, ওয়াক্ফ সম্পত্তি আসলে আল্লাহর নামে উৎসর্গীকৃত।

ভারতে ওয়াক্ফ আইন সংশোধন বিল পাস হওয়ায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মোদি সরকার বলছে, এই সংস্কার দুর্নীতি রোধ ও কার্যকর ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয়। কিন্তু মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলোর অভিযোগ, এর আড়ালে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার খর্ব এবং ঐতিহাসিক সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা চলছে।

ট্যাগ: ভারত
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950