ওয়াকফ বিল নিয়ে কলকাতায় বিক্ষোভ, মোদি-অমিত শাহের কুশপুত্তলিকা দাহ

১১ এপ্রিল ২০২৫, ০৮:২৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM
কলকাতায় বিক্ষোভ

কলকাতায় বিক্ষোভ © সংগৃহীত

ওয়াকফ বিল নিয়ে কলকাতায় অব্যাহত অবরোধ ও বিক্ষোভের মুখে পোড়ানো হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা। আজ শুক্রবার (১১ এপ্রিল) কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদ ও জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদে জুমার নামাজ আদায় করা মুসল্লিরা সড়ক অবরোধ করেন এবং নরেন্দ্র মোদি ও অমিত শাহের কুশপুত্তলিকা পোড়ান।

এসময় বিক্ষোভ সমাবেশ থেকে এ আইনের বিরোধিতা করে মুসলিম নেতারা বলেন, এ আইন আমরা মানি না, এ আইন মুসলিমবিরোধী। এ আইনে আমাদের মসজিদ-কবরস্থান-দরগা নিয়ে নেওয়া হবে।

এরপর ওয়াকফ বিল অবিলম্বে প্রত্যাহারের দাবি নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি জমা দিতে যান পাঁচজনের প্রতিনিধি দল।

আরো পড়ুন: সবচেয়ে বেশি চোর-ধর্ষক-ডাকাত তেজগাঁও-রমনা-মিরপুরে, কম লালবাগে

তারা আরও বলেন, নরেন্দ্র মোদি যে সরকার চালাচ্ছেন সে সরকার শুধু মুসলমানদের খারাপ চাইছে। সরকার যে ওয়াকফ বিল নিয়ে এসেছে সে বিলের কোনও দরকার ছিল না। স্বাধীনতার আগে থেকেই ভারতে ওয়াকফ বিল ছিল। 

বিক্ষোভে আসা এক মুসল্লি বলেন, এই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি ছিল, আছে, আগামী দিনেও থাকবে।

৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬