লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি

১১ এপ্রিল ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৪ AM
লিবিয়া ফেরত  বাংলাদেশি

লিবিয়া ফেরত বাংলাদেশি © সংগৃহীত

লিবিয়ায় গিয়ে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৬৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর পাঁচটায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইট যোগে দেশে ফেরেন তারা। 

শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেকের জন্য ছয় হাজার টাকা, খাদ্যসামগ্রী, চিকিৎসা সেবা ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

এতে আরও বলা হয়, দেশে ফিরিয়ে আনা এসব বাংলাদেশির মধ্যে ১৬ জন ছিলেন লিবিয়ার বেনগাজি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে, যারা নিজেরা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছিলেন। আর বাকি ১৫১ জনকে উদ্ধার করা হয় গানফুদা ডিটেনশন সেন্টার থেকে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের বিপদসংকুল পথে পাড়ি না দিতে সকলকে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য,  লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেকের জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ কমিটিতে তামিম ইকবাল, বাকিরা কে কোন দ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close