ইসরায়েলের সঙ্গে সংঘাত চায় না তুরস্ক

১১ এপ্রিল ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৫ AM
রিসেপ তাইয়েপ এরদোয়ান ও বেনিয়ামিন নেতানিয়াহু

রিসেপ তাইয়েপ এরদোয়ান ও বেনিয়ামিন নেতানিয়াহু © সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে তুরস্কের যেন কোনো সংঘাত না বাধে সেজন্য গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে এরদোয়ান প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন অংশে অবস্থান নিয়েছে তুরস্ক ও ইসরায়েলি সেনারা। সেখানে ভুল বোঝাবুঝি থেকে তাদের মধ্যে যেনো কোনো যুদ্ধ লেগে না যায়, সে জন্য স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজানে আলোচনায় বসেন দুই পক্ষের প্রতিনিধিরা।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে জানায়, আঙ্কারা ও তেল আবিবের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল চালু করতে এই বৈঠক হয়।

রয়টার্স জানায়, গত সপ্তাহ তুরস্কের সেনারা সিরিয়ার অন্তত তিনটি সামরিক ঘাঁটি পরিদর্শন করে। একে যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ বলে দাবি করে এরদোয়ান প্রশাসন।

তবে, বিষয়টি নাকচ করে দেয় নেতানিয়াহুর দেশ। পাল্টা পদক্ষেপ হিসেবে রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। হুমকি দেয়, তুরস্ক যদি সিরিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, তাহলে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

এর আগে, শুক্রবার (৪ এপ্রিল) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে  তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, সিরিয়ায় ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়াতে চায় না তুরস্ক। কারণ সিরিয়া সিরিয়ানদের। সিরিয়ার নিরাপত্তা নির্ধারণের অধিকার কেবল সিরিয়ানদেরই থাকা উচিত। 

অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬