নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার পড়ে নিহত ছয়

১১ এপ্রিল ২০২৫, ০৪:৩২ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৫ AM
নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে

নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার (১০ এপ্রিল) একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে হাডসন নদীতে পড়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউইয়র্কের সিটি পুলিশ এক এক্স পোস্টে জানায়, জরুরি সেবার কর্মীরা জোরালো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ বলছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে শিশু রয়েছে তিনটি। বাকি তিনজন প্রাপ্তবয়স্ক।

সিবিএস নিউজ প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর দিয়েছিল। সংবাদমাধ্যমটি বলেছিল, হেলিকপ্টারটিতে তিন শিশুসহ পাঁচজন আরোহী ছিলেন। উদ্ধারকর্মীদের দুজনকে পানি থেকে টেনে তুলতে দেখা গেছে। যদিও তাদের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

পরবর্তীতে বিবিসি জানায়, এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছয়জন বলে সিবিএস নিউজ জানতে পেরেছে। দুর্ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সরকারিভাবে হতাহতের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস হেলিকপ্টার দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন।

তথ্যসূত্র: বিবিসি

অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬