ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতে

১০ এপ্রিল ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়,  স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ইসরায়েলকে  লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, তবে এটি মাঝপথে সৌদি আরবে পড়েছে। কোথায় পড়েছে, তা বিস্তারিতভাবে জানা যায়নি। 

এতে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হলেও, দেশটিতে কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ এটি কোনো হুমকি সৃষ্টি করেনি।

এদিকে, সৌদি আরব বা হুতির পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রটি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে, হুতি বুধবার জানায়, তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, গত ১৮ মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর নতুন আক্রমণ শুরুর পর থেকে হুতি ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ইসরাইলের দিকে নিক্ষেপ করেছে। তবে, এর মধ্যে মাত্র ১০টি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশে প্রবেশ করতে সক্ষম হয়েছে, বাকিগুলো ব্যর্থ হয়েছে।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950