নাইটক্লাবের ছাদ ধসে প্রাদেশিক গভর্নরসহ নিহত ৯৮

০৯ এপ্রিল ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২১ PM
উদ্ধার কার্যক্রম

উদ্ধার কার্যক্রম © সংগৃহীত

ক্যারিবীয় দ্বীপদেশ ডোমিনিকান রিপাবলিকে একটি নাইটক্লাবের ছাদ ধসে প্রাদেশিক গভর্নরসহ নিহত হয়েছেন ৯৮ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে জেট সেট নাইটক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের কনসার্টে এ ঘটনা ঘটে। 

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসে কমপক্ষে ৯৮ জন নিহত এবং আরও ১৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও রয়েছেন বলে প্রেসিডেন্ট লুইস আবিনাদার জানিয়েছেন। এছাড়া সাবেক মেজর লীগ বেসবল পিচার অক্টাভিও ডোটেলও (৫১) রয়েছেন নিহতদের তালিকায়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে ডোটেল মারা যান।

এতে আরও বলা হয়,  দুর্ঘটনার সময় নাইট ক্লাবটির ভেতরে শত শত মানুষ ছিলেন।  প্রায় ৪০০ উদ্ধারকারী এখনও জীবিতদের সন্ধান করছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জরুরি অপারেশন সেন্টারের (সিওই) পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ বলেছেন, তিনি আশাবাদী যে ধসে পড়া ছাদের নিচে চাপা পড়া অনেকেই এখনও বেঁচে আছেন।

ড্রোন থেকে নেওয়া ফুটেজে দেখা গেছে, ক্লাবটির ছাদের মাঝের অংশ ধসে গর্ত তৈরি হয়েছে। সেখানেই মূলত সবাই ছিলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যান্ড দল গান পরিবেশন করছে। ওই সময় স্টেজের কাছ থেকে একজনকে আঙুল দিয়ে দেখান যে ক্লাবের পেছনে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। এরপর মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। ওই সময় মানুষের গোঙানি ও আত্মচিৎকার শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর ভিডিওটি কালো হয়ে যায়।

ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬