পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৭

০১ এপ্রিল ২০২৫, ১০:২৮ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৭ PM
এলাকাবাসীর আগুন নেভানোর চেষ্টা

এলাকাবাসীর আগুন নেভানোর চেষ্টা © সংগৃহীত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে চার শিশুসহ প্রাণ হারিয়েছেন একই পরিবারের সাতজন। এ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ রয়েছেন ৪ জন। গ্রামবাসীদের দাবি, বিস্ফোরণের পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন লাগোয়া পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের ৩ নম্বর ঘেরিতে বাজি বানানোর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতরা হলেন প্রভাতী বণিক (৮০), সান্ত্বনা বণিক (২৮), অর্ণব বণিক (৯), অস্মিতা বণিক (৬ মাস), অঙ্কিত বণিক (৬ মাস), অরবিন্দ বণিক (৬৫) ও অনুস্কা বণিক (৬)।

ঘটনাস্থলে ঢোলাহাট থানার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আগুন নেভাতে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে, রাতের অন্ধকার থাকায় প্রথমে উদ্ধার কাজ ব্যাহত হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। খানিক পরে একটি বাড়িতে আগুন দেখতে পান গ্রামবাসীরা। গোটা এলাকায় ঢেকে যায় ধোঁয়ায়।

আরও পড়ুন: তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

জানা গেছে, বাসন্তী পূজোর জন্য বাড়িটির একটি ঘরে বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছিল। তখনই বিস্ফোরণে গোটা বাড়িটিতে আগুন লেগে যায়। বিস্ফোরণের আওয়াজ পেয়েই ছুটে যান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে তারাই আগুন নেভানোর কাজে হাত দেন। পরে পুলিশী সাহায্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা।

নিখোঁজ চারজনের বিষয়ে পুলিশ প্রশাসনের ধারণা, হয় তারা পালিয়েছে অথবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। দিনের আলো না ফুটলে সবটা বলা কঠিন। গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের কর্মক্ষমতা বাড়াতে পারে ১০টি ফিচার, চালু করবেন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬