তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

৩১ মার্চ ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৯ PM
ঈদের শুভেচ্ছা বিনিময়

ঈদের শুভেচ্ছা বিনিময় © সংগৃহীত

ছাত্র-তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ তিনটি এজেন্ডা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এর মধ্যে দোষীদের বিচার নিশ্চিত করা প্রধান এজেন্ডা বলে জানান তিনি। আজ সোমবার (৩১ মার্চ) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেছেন, আমাদের পার্টি ঘোষণার পরই পবিত্র রমজান মাস শুরু হওয়ায় সাংগঠনিক কার্যক্রম সেভাবে গতি পায়নি। সামনে পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি বলেন, এবারের ঈদ কয়েকটি দিক থেকে আলাদা। প্রথমত স্বৈরাচারমুক্ত প্রথম ঈদ পালন করছেন দেশবাসী। আশা করছি এই সম্প্রীতি সারাবছর বহাল থাকবে। অনেক শহীদ পরিবার তাদের সদস্যদের ছাড়া ঈদ পালন করছে, যা তাদের জন্য খুব কষ্টের। আমরা সেই পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, এই ঈদ রাজনৈতিকভাবেও খুব গুরুত্বপূর্ণ। আমরা তিনটি এজেন্ডা- বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন নিয়ে আগোচ্ছি। দোষীদের বিচার নিশ্চিত করা এর মধ্যে প্রধান। আগামীতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আমরা সারাদেশ সফর করবো এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবো। আমাদের যে তিনটি এজেন্ডা সেটি বাস্তবায়নে জনমত তৈরি করবো।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬