ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

২৯ জানুয়ারি ২০২৫, ০৮:০১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM

© সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর হামলা চালিয়ে ইউক্রেনের একশ’রও বেশি ড্রোন ভূপাতিত করেছে।  আজ বুধবার (২৯ জানুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। 

টেলিগ্রামে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনীয় মোট ১০৪ টি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের বেশির ভাগ ড্রোন পশ্চিমের সীমান্তবর্তী কুরস্ক ও ব্রিয়ানস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়। অল্প কয়েকটি সমোলেনস্ক, টার, বেলগোরোদ ও অন্যান্য এলাকায় ভূপাতিত করা হয়।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়াও তাদের দেশে রাতভর ড্রোন হামলা চালিয়েছে। ফলে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতে আকাশ হামলার সাইরেন বেজেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। সে সময় থেকে এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬