বিশ্বব্যাপী তিন প্রাণঘাতী রোগের ওষুধ সহায়তা বন্ধ করছেন ট্রাম্প

২৯ জানুয়ারি ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

বিশ্বজুড়ে এইচআইভি, যক্ষ্মা ও ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের ওষুধ এবং নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর সরবরাহ বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির সহায়তা ভোগী বিভিন্ন দেশে এসব চিকিৎসা সরঞ্জাম পাঠানো হতো। মঙ্গলবার (২৯ জানুয়ারি) এ নির্দেশ-সংক্রান্ত এক নথির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গতকাল সোমবার (২৮ জানুয়ারি) ইউএসএআইডির প্রায় ৬০ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপর এই ওষুধ সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়া হলো।

রয়টার্সের পাওয়া নথি থেকে জানা যায়, ইউএসএআইডির সঙ্গে সরবরাহে জড়িত ঠিকাদার ও অংশীদার প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

শীর্ষ পর্যায়ের মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান চেমনিক্সকে পাঠানো একটি নথি পেয়েছে রয়টার্স। চেমনিক ইউএসএআইডির সঙ্গে বিশ্বব্যাপী বিভিন্ন রোগের ওষুধ সরবরাহে কাজ করে।

আরও পড়ুন: কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর আরও ৪ সদস্য নিহত

ওই নথিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি এইচআইভি, ম্যালেরিয়া এবং টিউবারকুলোসিসের পাশাপাশি গর্ভনিরোধক, প্রসূতি ও শিশুস্বাস্থ্য সরঞ্জাম নিয়ে কাজ বন্ধ করার নির্দেশ পেয়েছে। এক ইউএসএআইডি সূত্র ও একজন সাবেক ইউএসএআইডি কর্মকর্তার কাছ থেকে এসব তথ্য পাওয়ার দাবি করেছে রয়টার্স।

রয়টার্স চেমনিক্স ও ইউএসএআইডির সঙ্গে যোগাযোগ করলে তার তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।

চলতি মাসেই ইউএসএআইডির বিশ্ব স্বাস্থ্য বিভাগের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানো অতুল গাওয়ান্দে বলেন, ‘এটি একটি বিপর্যয়। বিশ্বজুড়ে দুই কোটি এইচআইভি আক্রান্ত মানুষের জীবন রক্ষায় ওষুধগুলো ব্যবহৃত হচ্ছিল। কিন্তু তা আজ বন্ধ হয়ে গেল।’

অতুল গাওয়ান্দে আরও বলেন, ‘চিকিৎসা বাধাগ্রস্ত হওয়ার ফলে রোগীদের আবার অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। বিশেষ করে এইচআইভির ক্ষেত্রে অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দেওয়ার আশঙ্কা বেড়ে যায়। রোগগুলোর ওষুধ-প্রতিরোধী নতুন ধরনের উদ্ভব হওয়ার সম্ভাবনাও তৈরি হয়।’

ওষুধ সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, একই ধরনের নির্দেশনা অন্য সহযোগীরাও পেয়েছেন। যার অর্থ, ওষুধ থাকা সত্ত্বেও তারা ক্লিনিকগুলোতে সরবরাহ করতে পারবেন না। আর ক্লিনিকগুলো যদি যুক্তরাষ্ট্রের অর্থায়নে চলে, তবে সেগুলো খুলতেও পারবেন না।

গাওয়ান্দে বলেন, এর মধ্যে এমন সংস্থাও রয়েছে, যারা ২৩টি দেশে ৬৫ লাখ এতিম ও দুর্বল শিশুদের এইচআইভি সংক্রান্ত সহায়তায় কাজ করছে।

গত ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মার্কিন সহায়তা ও অর্থায়ন স্থগিতের নির্বাহী আদেশ দিয়েছিলেন। ওই আদেশের অংশ হিসেবে ওষুধ সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ট্রাম্পের নির্বাহী আদেশটির বিভিন্ন অংশ পুনর্মূল্যায়নের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ৭২ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে। ২০২৪ সালে জাতিসংঘের হিসাব অনুযায়ী, সব মানবিক সহায়তার মধ্যে যুক্তরাষ্ট্রের অবদান ছিল ৪২ শতাংশ। এই সরবরাহ বন্ধের পদক্ষেপে বিশ্বের বৃহত্তম একক দাতার সরবরাহকৃত বিলিয়ন ডলারের প্রাণরক্ষাকারী সহায়তা কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

এসব পদক্ষেপ বিশ্বব্যাপী সহায়তা কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে এই সরবরাহ বন্ধ হলে উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্য ও মানবিক সহায়তা খাতে গভীর সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন তারা।

আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ২
  • ১৩ মার্চ ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্র…
  • ১৩ মার্চ ২০২৬
ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর
  • ১৩ মার্চ ২০২৬
ভূমিকম্পে কাঁপল তুরস্ক 
  • ১৩ মার্চ ২০২৬
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কত?
  • ১৩ মার্চ ২০২৬
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ভারতীয় যুবকের নাম
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081