এবার ছাত্র আন্দোলনের মুখে ইউরোপের এক দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ

২৮ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
মিলোসি ভুকেভিক

মিলোসি ভুকেভিক © ফাইল ছবি

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করেছেন। দেশটিতে রেল স্টেশনের ছাউনি ধসের ঘটনায়  শিক্ষার্থীরা তীব্র আন্দোলন করছিলেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) পদত্যাগের ঘোষণা দেন মিলোসি ভুকেভিক। এ সময় তিনি বলেন, পরিস্থিতি জটিল না করতে এবং সমাজে উত্তেজনা না বাড়াতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দেশটির ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে।

গত বছরের নভেম্বরে সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে একটি রেল স্টেশনের কংক্রিটের ছাউনি ধসে পনের জনের মৃত্যু হয়। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬