রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলছে, কয়েকটি দেশে রজব মাস ৩০দিন পূর্ণ করবে
২৮ জানুয়ারি ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
রমজান মাসের চাঁদ

রমজান মাসের চাঁদ © সংগৃহীত

মুসলিম বিশ্বের পবিত্র মাস রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে। সেই হিসাবে মধ্যপ্রাচ্যে রমজান মাসের শুরু হবে ১ মার্চ।  

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশিত এক বার্তায় আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।  

আমিরাতের জ্যোতির্বিদ্যা হিসাব অনুযায়ী, ২৯ জানুয়ারি হিজরি সনের রজব মাসের শেষ দিন হবে। তবে ওইদিন চাঁদ অস্ত যাওয়ার সময় সূর্যাস্তের আগেই চাঁদ ডুবে যাবে। ফলে ওইদিন শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এর ফলে, রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৩১ জানুয়ারি থেকে শাবান মাস শুরু হবে।  

সংস্থাটি আরও জানিয়েছে, ৩০ জানুয়ারি দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে। এর অর্থ হলো, যেসব দেশে ৩০ জানুয়ারি রজব মাসের ২৯তম দিন হবে, সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান শুরু হবে। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন এবং আলবেনিয়া।  

বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় চাঁদ দেখার ভিত্তিতে রমজানের তারিখ নির্ধারণ করে থাকে। তবে এই পূর্বাভাস মুসলিম বিশ্বের অধিকাংশ দেশের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হবে।  

পবিত্র রমজান মাস উপলক্ষে ইতোমধ্যেই মুসলিম বিশ্ব প্রস্তুতি নিতে শুরু করেছে। রোজা, ইবাদত ও সেহরি-ইফতারের এই বিশেষ মাস শুরু হওয়ার আগে এমন পূর্বাভাস মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎসাহ ও প্রস্তুতি আরও বাড়িয়ে তুলেছে। 

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬