ভারতে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে পৃথক অভিযান চালিয়ে অন্তত ১৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের পালঘর জেলায় সাত নারীসহ ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় থানে জেলা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

অবৈধ অনুপ্রবেশ এবং নথিপত্রবিহীন বসবাসের অভিযোগে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে বলে মহারাষ্ট্র পুলিশ নিশ্চিত করেছে। পালঘর পুলিশের উপ-কমিশনার জয়ন্ত বাজবাল বলেছেন, শুক্রবার জেলার নালাসোপাড়ার ধনিববাগের গাংদি পাড় এলাকা থেকে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের বয়স ২৭ থেকে ৪৫ বছরের মধ্যে; যারা বৈধ ভ্রমণ নথিবিহীন এবং যথাযথ কাগজপত্র ছাড়াই সেখানে বসবাস করছিলেন।

পুলিশ বলেছে, সাত নারীসহ গ্রেপ্তার বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। পরে সেখান থেকে ট্রেন যোগে মুম্বাইয়ে পৌঁছে পালঘরে বসবাস শুরু করেন তারা।

বাংলাদেশে পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য তারা মোবাইল অ্যাপ ব্যবহার করতেন বলে জানিয়েছেন মুম্বাইয়ের কর্মকর্তারা। গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন, ভারতীয় পাসপোর্ট আইন এবং পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইনের আওতায় মামলা করেছে পুলিশ।

যুদ্ধে ‘বিজয়’ দাবি ইরানের, ১৪ দফা সমঝোতায় যেসব সুবিধা পেল ত…
  • ১৮ জুন ২০২৬
উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার দুর্দান্ত জয়
  • ১৮ জুন ২০২৬
পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৮ জুন ২০২৬
কার্যকর ১ জুলাই হলেও পে স্কেলের বেতন পেতে সময় লাগতে পারে আর…
  • ১৮ জুন ২০২৬
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন বহিষ্কৃত বিএ…
  • ১৮ জুন ২০২৬
ক্যান্সারের আগেই সতর্কতা, জরায়ুমুখের রোগ শনাক্তে ভারতের নতু…
  • ১৮ জুন ২০২৬