ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

২৫ জানুয়ারি ২০২৫, ১২:০২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াডকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াডকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। © সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকের কাছ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর হিন্দুস্থান টাইমসের।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।  শুক্রবার সকালে স্থানীয়রা তার মরদেহ একটি নির্জন এলাকায় পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ আরও জানায়, নিহত নারী আবর্জনা পরিষ্কারক হিসেবে কাজ করা এক কর্মীর স্ত্রী ছিলেন। তার স্বামী ও তিন সন্তানসহ শহরে বসবাস করতেন। নিহত নারী ছয় বছর ধরে ভারতে বসবাস করছিলেন। তার স্বামী বৈধ পাসপোর্ট নিয়ে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন

একজন পুলিশ কর্মকর্তা বলেন, 'নিহত ওই নারী গত ৬ বছর ধরে স্বামীর সঙ্গে ভারতে বসবাস করছিলেন। তার স্বামীর বৈধ পাসপোর্ট নিয়ে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানিয়েছিলেন যে তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং তার দেরি হতে পারে। তাই সহকর্মীকে আগে চলে যেতে বলেন। তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।'

এদিকে ঘটনার খবর পাওয়ার পর পূর্বাঞ্চলীয় বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) দেবরাজ ফরেনসিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াডকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, 'শুক্রবার সকালে ফোন পেয়ে আমরা একটি পরিত্যক্ত স্থানে এক নারীর মরদেহ পাওয়ার তথ্য পাই। প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটি একটি নিষ্ঠুর অপরাধ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।'

ঢাবির হলের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
  • ২৬ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গে এক দিনে ৮ শিশুর মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বা…
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রীদের দেখে অশালীন ইঙ্গিত, যুবককে গণপিটুনি দিয়ে পুল…
  • ২৬ এপ্রিল ২০২৬
সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ ১০৮, আবেদন আগ…
  • ২৬ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার গণিত প্রশ্ন দেখুন এখানে
  • ২৬ এপ্রিল ২০২৬