ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

২৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করল ট্রাম্প প্রশাসন

ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করল ট্রাম্প প্রশাসন © সংগৃহীত

ট্রাম্প ক্ষমতায় আসার পরই ইউক্রেনকে সহায়তাকারী প্রকল্পগুলো স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। ইউএসএআইডির এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের প্রকল্পগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সব কাজ বন্ধ করতে বলা হয়েছে। খবর তাসের

স্থগিত করা প্রকল্পের মধ্যে রয়েছে স্কুলে সহায়তা, জরুরি মাতৃত্বকালীন যত্ন এবং শৈশবের টিকাদানের মতো স্বাস্থ্যসেবাও।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছিল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ৯০ দিনের জন্য বেশির ভাগ বিদেশি সাহায্যের জন্য অনুদান বন্ধ করে দিয়েছেন।

সব কূটনৈতিক ও কনস্যুলার পদে প্রদত্ত নির্দেশনা অনুসারে, বিভাগের কর্মীদের প্রায় সব বিদ্যমান বৈদেশিক সহায়তার ওপর স্টপ-ওয়ার্ক অর্ডার জারি হবে। তবে মিসর ও ইসরায়েলের জন্য বিদেশি সামরিক অর্থায়ন অব্যাহত থাকবে বলে জানায় পলিটিকো।

একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬