মাউন্ট এভারেস্ট আরোহণে ৩৬ শতাংশ খরচ বাড়াচ্ছে নেপাল

২২ জানুয়ারি ২০২৫, ০৪:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
মাউন্ট এভারেস্ট

মাউন্ট এভারেস্ট © ব্রিটানিকা

মাউন্ট এভারেস্ট আরোহণের ক্ষেত্রে অনুমোদন ফি ৩৬ শতাংশ বাড়াচ্ছে নেপাল সরকার। এতে বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গে আরোহণের খরচ প্রায় এক দশক পরে বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

পর্বত আরোহণের অনুমোদন ফি ও এক্ষেত্রে বিদেশি আরোহীদের খরচ নেপালের আয় ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় অবদান রাখে। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে নেপালে মাউন্ট এভারেস্টসহ আটটির অবস্থান।

নেপালের পর্যটন অধিদপ্তরের মহাপরিচালক নারায়ণ প্রসাদ রেগমি জানিয়েছেন, ৮,৮৪৯ মিটার পর্যন্ত এভারেস্টে আরোহণের অনুমতি নিতে খরচ করতে হবে ১৫ হাজার ডলার। যা বর্তমান ১১ হাজার ডলারের চেয়ে ৩৬ শতাংশ বেশি।

রেগমি বলেন, ‘অনেকদিন ধরেই অনুমোদন ফি পর্যালোচনা করা হয়নি। এবার সেগুলো আমরা আপডেট করেছি।’

নতুন ফি সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং সাধারণ সাউথ ইস্ট রিজ বা সাউথ কোল রুটে এপ্রিল-মে মৌসুমে প্রযোজ্য হবে।  সেপ্টেম্বর-নভেম্বর পর্বতারোহীদের জন্য জনপ্রিয় না হলেও এ মৌসুমেও ফি ৩৬ শতাংশ বাড়িয়ে ৭ হাজার ৫০০ ডলার করা হচ্ছে। 

তবে এই অতিরিক্ত রাজস্ব কোন খাতে ব্যবহার করা হবে তা এখনো জানাননি রেগমি।

কিছু অভিযাত্রী সংগঠক জানিয়েছে, এই ফি বৃদ্ধি গত বছর থেকে আলোচনা করা হচ্ছে। এতে পর্বতারোহীদের নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা কম। এভারেস্টের জন্য প্রতি বছর প্রায় তিনশটি অনুমোদন দেওয়া হয়।

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬