মেক্সিকো সীমান্তে ‘জরুরি অবস্থা’ জারি ট্রাম্পের

২১ জানুয়ারি ২০২৫, ১১:১৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প

ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্টের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরই মেক্সিকো সীমান্তে ‘জরুরি অবস্থা’ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সেনা পাঠাবেন বলেও ঘোষণা দিয়েছেন।

গতকাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পরই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির নির্বাহী স্বাক্ষর করেন ট্রাম্প। এরপর তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ আদেশ। বৈধ অভিবাসন নিয়ে আমার কোনো কথা নেই। এটি আমি পছন্দ করি। আমাদের লোক দরকার এবং আমি বৈধ অভিবাসনের পক্ষে। কিন্তু অবৈধ অনুপ্রবেশ চলতে পারে না।’

ক্ষমতা গ্রহণের আগেও ট্রাম্প বলেছিলেন, ‘মেক্সিকো সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কারণ সীমান্ত দিয়ে লাখ লাখ অপরাধী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তারা যেখান থেকে এসেছে, সেখানে তাদের অবিলম্বে ফেরত পাঠানো হবে।’

ট্রাম্প আরও বলেছিলেন, রিমেইন ইন মেক্সিকো বা ‘মেক্সিকোতেই থাকো’ নীতি ফের কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাকে পেলেন ট্রাম্প

আরেকটি আদেশ জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সংজ্ঞা-সম্পর্কিত। নির্বাহী আদেশ সই করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি একটি বিশাল সিদ্ধান্ত’।

এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প।
 
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

রাবিতে ভর্তি: ভিন্ন ইউনিটে ভর্তির আবেদন করলেও শর্ত পূরণ করত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়
  • ১৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950