গত বছর পাস করা হার্ভার্ডের ২৩ শতাংশ এমবিএ শিক্ষার্থীই এখনো চাকরি পাননি

১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
হার্ভার্ড বিজনেস স্কুল

হার্ভার্ড বিজনেস স্কুল © সংগৃহীত

বিশ্বখ্যাত হার্ভার্ড থেকে গত বছর এমবিএ ডিগ্রি নিয়ে বের হওয়া ২৩ শতাংশ শিক্ষার্থী এখনো কোনো চাকরি পাননি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালিস্ট্রিট জার্নাল। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে তারা এ জানিয়েছে শুধু হার্ভার্ড বিজনেস স্কুল (এইচবিএস) নয়, এরসঙ্গে স্টানফোর্ড, হোয়ার্টন এবং এনওয়াইইউ-এর মতো প্রতিষ্ঠানগুলোর চাকরিপ্রার্থী শিক্ষার্থীরাও চাকরি পেতে হিমশিম খাচ্ছেন।

হার্ভার্ডের এক শিক্ষার্থী জানিয়েছেন, যারা চাকরির বাজারে নিজেদের প্রত্যাশা বা চাহিদা কমিয়েছেন তারা চাকরি পেয়ে গেছেন। কিন্তু যাদের প্রত্যাশা বেশি তারা এখনো বেকারই রয়ে গেছেন। তবে এখান থেকে যারা পাস করেছেন তাদের বেশিরভাগই উচ্চপদস্থ পরিবার থেকে এসেছেন। ফলে কয়েক মাস বেকার থাকলেও তাদের খুব বেশি সমস্যা হবে না বলে জানিয়েছেন ওই শিক্ষার্থীরা।

হার্ভার্ড বিজনেস স্কুলের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং অ্যালামনাই রিলেশন্স কর্মকর্তা ক্রিস্টেন ফিটজপ্যাটরিক বলেছেন, ‘আমরাও চাকরির বাজারের খারাপ অবস্থার বাইরে নয়। হার্ভার্ডে যাওয়া মানেই চাকরির বাজারে কোনো পার্থক্য গড়ে দেবে না।’

সাপে কামড়ানোর পর মেয়ের সঙ্গে সাপ নিয়েও হাসপাতালে ছুটলেন বাবা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
​কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ বছর ধরে গাছ লাগিয়ে গ্রামের সড়কের চিত্র বদলে দিলেন মসজিদে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ভীমরুলের কামড়ে একসঙ্গে প্রাণ গেল দাদী-নাতির
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি মানসুরা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
অপসোনিন ফার্মা নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার, সরাসরি মৌ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬