কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ ট্রাম্পের

০৮ জানুয়ারি ২০২৫, ০১:০০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
কানাডাকে যুক্তরাষ্ট্রের মানচিত্রের সঙ্গে যুক্ত করেছেন ট্রাম্প

কানাডাকে যুক্তরাষ্ট্রের মানচিত্রের সঙ্গে যুক্ত করেছেন ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্ত করে  নতুন মানচিত্র প্রকাশ করেছেন। বুধবার (৮ জানুয়ারি) মানচিত্রের ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, 'ওহ! কানাডা'।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে কানাডার উদ্দেশ্যে ট্রাম্প বলেন, 'কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন। এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য বেশ ভালো হবে।'

তিনি আরও বলেন, “কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে। তাদের (কানাডার) সেনাবাহিনী খুবই ছোট। তারা আমাদের সেনাদের ওপর নির্ভরশীল। সব ঠিক আছে। কিন্তু আপনার জানেন, তাদের এজন্য অর্থ দিতে হয়। এটি খুবই অযৌক্তিক।'

যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে একীভূত করতে সামরিক শক্তি প্রয়োগ করবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, 'না, অর্থনৈতিক শক্তি প্রয়োগ করব।'

ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরকে সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী। এতে দুই দেশের কর্মী ও সমাজ উপকৃত হচ্ছে। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না।'

উল্লেখ্য, সোমবার (৬ জানুয়ারি) রাজনৈতিক অস্থিরতার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ট্রুডো।পদত্যাগের ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে মজা করে  ট্রাম্প  ট্রুথ সোশ্যালে লিখেছেন, 'কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে চান। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে এবং কানাডার টিকে থাকতে যে ভর্তুকির দরকার তার ভার আর বইতে পারবে না যুক্তরাষ্ট্র। জাস্টিন ট্রুডো এটা জানতেন, তাই তিনি পদত্যাগ করেছেন।'

জহির উদ্দিন স্বপনের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সৌজন্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬