তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫

০৭ জানুয়ারি ২০২৫, ০৪:১১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
ধ্বংসস্তূপ

ধ্বংসস্তূপ © রয়টার্স

চীনের তিব্বতে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে আঘাত হানে।  এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ১৩০ জন। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিনহুয়া জানিয়েছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। 

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ভূমিকম্পটি আঘাত হানে। 

ধ্বংসস্তূপে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে প্রায় ১৫০০ দমকলকর্মী কাজ করছেন। 

ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নেপালের লবুশে থেকে ৯৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে, তিব্বতের রিকাজে থেকে ১৬৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে এবং  ভারতের সিকিম থেকে ১৯০ দশমিক ৯ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে। 

চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের মতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ এর মাত্রা ৭ দশমিক ১ পরিমাপ করেছে।

নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) জানিয়েছে, তিব্বতের সীমান্ত ঘেঁষা দেশটির ৭টি জেলার প্রতিটিতেই কম্পন অনুভূত হয়েছে।

ট্যাগ: চীন চীন
দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহ ব্যাহত, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬