যুক্তরাষ্ট্রে শীতকালীন তুষারঝড়ে ৫ জনের মৃত্যু

০৭ জানুয়ারি ২০২৫, ১১:২২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকা বরফে ঢেকে গেছে

যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকা বরফে ঢেকে গেছে © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন তুষারঝড় আঘাত হানার পর সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির ৩০টিরও বেশি রাজ্যের ছয় কোটির বেশি লোক শীতকালীন ঝড়ের কবলে পড়েছেন। ওয়াশিংটনের কোথাও কোথাও ১৬ ইঞ্চি বরফ জমেছে। প্রতি ঘণ্টায় এই রাজ্যে এক ইঞ্চি করে বরফ জমছে। দেশটিতে এখন পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে।

মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, কানসাস, মিসৌরি, কেন্টাকি ও আরকানসাস অঙ্গরাজ্যে তুষারঝড়ের কারণে জরুরি অবস্থা বহাল আছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে বাতিল করা হয়েছে দুই হাজারের বেশি ফ্লাইট। এ ছাড়া অন্তত ছয় হাজার ৫০০ ফ্লাইট তীব্র আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুষারঝড়ের কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন। গত রোববার দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ সমভূমি থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত রাজ্যগুলোতে বরফ, তুষারপাত এবং ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছিল।

সতর্কবার্তায় বলা হয়, দেশটির পূর্বাঞ্চলে ১০ কোটিরও বেশি মানুষ তুষারঝড়ের মুখোমুখি হবে এবং কিছু এলাকায় এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে রাস্তার দশা বিপজ্জনক অবস্থায়। মিসৌরিতে গত রোববার অন্তত ৩৬৫ জন দুর্ঘটনার কবলে পড়েছেন। এতে কয়েক ডজন আহত হয়েছে এবং অন্তত একজন নিহত হয়েছে।  

এ ছাড়া কানসাসে এই তুষারঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। হিউসটনে ঠান্ডা আবহাওয়া একটি বাসস্টান্ডের সামনে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সোমবার মধ্যরাত এবং সকাল পর্যন্ত অন্তত ৩০০ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের গাড়ি না চালাতে সতর্ক করেছেন। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, অন্তত একজন গাড়ি চালক নিহত হয়েছেন।

ট্যাগ: আমেরিকা
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950