ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
বিধ্বস্ত হেলিকপ্টার

বিধ্বস্ত হেলিকপ্টার © সংগৃহীত

ভারতীয় কোস্টগার্ড বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সময় আজ রোববার গুজরাটের পোরবন্দরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গুজরাটের পোরবন্দরে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণে ছিল ‘এএলএইচ ধ্রুব’ নামের হেলিকপ্টারটি। প্রশিক্ষণ চলাকালে ঘটে এই দুর্ঘটনা। একটি ভিডিওতে দেখা গেছে, খোলা মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে দুর্ঘটনার একাধিক ভিডিও। যদিও সেগুলোর সত্যতা যাচাই করা যায়নি। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ নিয়ে ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি। এ ছাড়া নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি এখনো।

হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের তৈরি এই হাল্কা ওজনের অত্যাধুনিক হেলিকপ্টার এএলএইচ ধ্রুব। টুইন ইঞ্জিনের হেলিকপ্টারটি সামরিক এবং বাণিজ্যিক, দুই ক্ষেত্রেই ব্যবহারের যোগ্য। ২০০২ সাল থেকে কোস্টগার্ড বাহিনী এই হালকা ওজনের হেলিকপ্টার ব্যবহার করে। পরিবহন, তল্লাশি অভিযান, উদ্ধার অভিযান, দুর্গম এলাকায় ত্রাণ, খাবার কিংবা চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার মতো ক্ষেত্রে এটির ব্যবহার সবচেয়ে বেশি।

দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহ ব্যাহত, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬