সিরিয়ায় নতুন সূর্যোদয় দেখছেন এরদোয়ান

০৫ জানুয়ারি ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ান

তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ান © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সিরিয়ায় আবার সূর্য উঠছে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) রাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সিরিয়ার পটপরিবর্তন ও চলমান ঘটনাবলীর রূপায়নে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিবেশী এই দেশে আবারও “সূর্য উদিত হচ্ছে” বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

তুরস্কের উত্তরাঞ্চলীয় ওর্দু ​​প্রদেশে একে পার্টির অষ্টম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে বক্তৃতা করতে গিয়ে সিরিয়ায় পটপরিবর্তনকে তুরস্কের আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন তিনি।

এরদোয়ান বলেন, আমরা সরাসরি সিরিয়ায় পা রাখিনি, তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছি ও সেগুলো মোকাবিলা করেছি এবং দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছি। এখন, সিরিয়ায় আবার সূর্য উঠছে। 

প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের দক্ষিণের সীমানা রক্ষার জন্য সক্রিয় দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়ে বলেন, এই অঞ্চলে ঐতিহাসিক পরিবর্তনগুলো তার সীমান্তের বাইরেও ঘটছে। তিনি আরও বলেন, সিরিয়ায় সরাসরি পদক্ষেপের পরিবর্তে তুরস্কের বহুমুখী কৌশল ইতিবাচক ফলাফলের দিকে নিয়ে গেছে।

এর আগে গত মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর তুরস্ক-সমর্থিত সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর ব্যাপক বৈরীতা তৈরি হয়। এর মাঝেই সিরিয়ায় কুর্দিপন্থি যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট।

ট্যাগ: তুরস্ক
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950