এবার ময়ূখ রঞ্জনের ফেসবুক পেজ ডিজেবল করে দেয়ার দাবি

১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM

এবার সেই ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল ফেসবুক পেজ ডিজেবল করে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামে একটি হ্যাকার কমিউনিটি। বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

এর আগে ময়ূখকে মৃত দেখায় ফেসবুক। তার একটি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে এমনটি দেখা যায়। তার সেই অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দেয়া হয়েছে।

বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের পোস্টে বলা হয়েছে, ‘কলকাতার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের’ অফিসিয়াল পেইজ অপসারণ সফল। সম্প্রতি বাংলাদেশ নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার অভিযোগে ও সংবাদ মাধ্যমে গুজবকে অতিরঞ্জিত করতে ‘বাংলাদেশ থাকবে না’ আর ‘চট্টগ্রাম নিয়ে যাচ্ছে ভারত’- বলে সংবাদ প্রচার করে। অমানবিক উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল পেইজ ডিজেবল করা হয়েছে।’

এরপর দেখা যায়, ‘গত কিছুদিন আগেও তার পেইজে কপিরাইট ক্লেইম করে তাকে সতর্কবার্তা দেয়া হয় এবং এরপরও একই কাজ করলে ডিজেবল করে দেয়া হবে বলে জানানো হয় আগের পোস্টেই। এরপরও একই কাজ করায় তার পেইজ ডিজেবল করে দেয়া হয়েছে।’

ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় দর্শকমহলের নজরে এসেছেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে ‘মলম বিক্রেতা’ কিংবা ‘জোকার’ এর সঙ্গে তুলনা করেন।

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950