এক দশকে বায়ুদূষণে ভারতে দেড় কোটি মানুষের মৃত্যু: গবেষণা

১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
বায়ুদূষণে প্রতিবছর গড়ে প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে ভারতে

বায়ুদূষণে প্রতিবছর গড়ে প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে ভারতে © সংগৃহীত

ভারতে বায়ুদূষণে প্রতিবছর গড়ে প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। বায়ুদূষণের কারণে ২০০৯ থেকে ২০১৯ সাল—এই ১০ বছরে প্রায় দেড় কোটি মানুষের প্রাণহানি হয়েছে। ভারতীয় বিশেষজ্ঞদের নিয়ে গবেষণার পর, ভয়াবহ এ তথ্য দিয়েছে মেডিক্যাল-বিষয়ক সাপ্তাহিক জার্নাল ‘দ্য ল্যানসেট’। এ ছাড়া দেশটির ১১০ কোটি মানুষ মাঝারি থেকে তীব্র দূষণের মধ্যে বসবাস করে বলে জানিয়েছে তারা।

প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত ভারতের প্রতিটি নাগরিক। প্রায়ই বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয় রাজধানী দিল্লি।

২০০৯ থেকে ২০১৯ সাল—এই ১০ বছরে ভারতে মৃত্যু হয় প্রায় দেড় কোটি মানুষের। এত মানুষের প্রাণহানির নেপথ্যে একটাই কারণ, বায়ুদূষণ। গবেষণার ভিত্তিতে ভয়াবহ এই তথ্য দিল মেডিক্যাল-বিষয়ক সাপ্তাহিক জার্নাল দ্য ল্যানসেট। তবে ভারতের মতো বহুমাত্রিক দেশ থেকে প্রকৃত তথ্য বের করে আনা দুরূহ ব্যাপার বলে বলছেন প্রতিবেদনটির গবেষকরা।

আরও পড়ুন: ধর্ষণ নয়, ভারতে ৪ আ.লীগ নেতা যে কারণে গ্রেপ্তার

ল্যানসেটের সঙ্গে গবেষণায় যোগ দেন ভারতের হরিয়ানার অশোকা ইউনিভার্সিটি ও দিল্লির ক্রোনিক ডিজিজ কন্ট্রোলের গবেষকরা। তাদের দাবি, ভারতে সারাবছর বায়ুর মান সূক্ষ্ণ কণা-জাতীয় পদার্থ অথবা পারটিকুলার-ম্যাটার থাকে ২ দশমিক ৫ শতাংশের বেশি। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে ঝুঁকিপূর্ণ।

ইন্ডিয়ান ন্যাশনাল অ্যামবিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডসের তথ্যমতে, মাঝারি থেকে তীব্র বায়ুদূষণের মধ্যে বসবাস দেশটির ৮২ শতাংশ মানুষের। যেখানে বাতাসের মান সূচক পিএম ২ দশমিক ৫ শতাংশের চেয়ে বেশি।

অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950