ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: জিনপিং

২৫ অক্টোবর ২০২৪, ১১:৩৮ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং © সংগহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেও ইরানকে তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় চীন সমর্থন দিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চীনা সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার ব্রিকস সম্মেলনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অস্থিরতার মধ্যেও ইরানের প্রতি চীনের সমর্থন অটল থাকবে বলে জানান জিনপিং।

বৈঠকে জিনপিং আরও বলেছেন, ‘রানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায়, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অগ্রগতি ধরে রাখতে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত ও গভীর করতে সমর্থন দিয়ে যাবে চীন।

বৈঠকে পেজেশকিয়ান বলেন, অবকাঠামো ও ক্লিন এনার্জির মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোয় চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে ইচ্ছুক তেহরান।

আরও পড়ুন: ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ মিসাইল ছুড়েছে ইরান

‘বৈশ্বিক আধিপত্য ও বল প্রয়োগের বিরোধিতায়’ ইরান চীনের সঙ্গে দৃঢ়ভাবে অবস্থান নেবে বলেও ঘোষণা দেন তিনি। জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম চীনা প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি বৈঠক করলেন পেজেশকিয়ান।

এ বৈঠক এমন এক সময়ে হয়েছে, যখন ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান। এক বছরেরও বেশি সময় ধরে ইরান-সমর্থিত হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান পরিচালনার পর সম্প্রতি ইরানে আক্রমণের হুমকি দিয়েছে ইসরায়েল।

বৈঠকে জিনপিংও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। গাজায় ‘যত দ্রুত সম্ভব’ যুদ্ধবিরতি শুরু করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950