চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৩ PM
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও যোগাযোগসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

রবিবার (১৫ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বিইউপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠদান করছে।

তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বিইউপি।

এ সময় বিইউপির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950