ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ মিসাইল ছুড়েছে ইরান

০২ অক্টোবর ২০২৪, ১২:১৭ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
মিসাইল হামলা

মিসাইল হামলা © সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ মিসাইল ছুড়েছে ইরান। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে এ হামলা চালায় ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের ছোড়া এসব মিসাইল আটকাতে আয়রন ডোমসহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবহার করেছে ইসরায়েল। কিন্তু তা সত্ত্বে অনেক মিসাইল সরাসরি আঘাত হেনেছে। আর মিসাইলের আঘাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড-আইআরজিসি তথাকথিত নেটজারিম করিডোরে অবস্থানরত ইসরাইলি ট্যাঙ্ককে লক্ষ্য করে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

তবে ইসরায়েল আবার কিছু মিসাইল আটকে দিতেও সমর্থ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। বিবিসি আরও জানিয়েছে, আপাতত যা বোঝা যাচ্ছে ইরান তাদের হামলা সম্পন্ন করেছে। এই মুহূর্তে ইসরায়েলে সতর্কতামূলক আর কোনো সাইরেন বাজতে শোনা যাচ্ছে না।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সাধারণ ইসরায়েলিদের জানিয়েছে, তারা চাইলে এখন বোমা আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারবে। এখন নিরাপত্তার আর কোনো ঝুঁকি নেই।

ইরানের মিসাইল হামলা শেষ হওয়ার পর আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে আসা শুরু করেন সাধারণ মানুষ। এরপর তারা মিসাইল হামলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা শুরু করেন।

এরআগে ইরান হামলা চালানোর আগে তেলআবিবসহ পুরো ইসরায়েলে সতর্কতা জারি করা হয়। ওই সময় সবাইকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, মানুষ নিরাপদ জায়গায় চলে যান।

ট্যাগ: ইরান
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950