ফেসবুকে প্রেম, বিয়ে করতে গিয়ে দেখেন স্ত্রী

১৪ অক্টোবর ২০২৪, ০১:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছবি

ছবি © সংগৃহীত

স্বামীর কুকীর্তি ধরতে ফেইসবুকে ফেক আইডি খুলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তার স্ত্রী। পরিচয় গোপন রেখে দীর্ঘদিন ধরে চালিয়েছেন সম্পর্ক। এরপর বিয়ের জন্য দেখা করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন স্বামী। প্রেমিকা ভেবে এতদিন যার সঙ্গে প্রেম করে আসছেন দেখা করতে গিয়ে দেখেন সেই তার স্ত্রী। 

ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদের ডোমকল এলাকায়। রবিবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

প্রতিবেদনে বলা হয়, ওই স্বামীর নাম বিক্রম মণ্ডল (৪০)। তিনি পেশায় মাছের ব্যবসায়ী। থাকেন ডোমকলের মোমিনপুর এলাকায়। তার দুই ছেলে কেরালায় শ্রমিকের কাজ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফেসবুকে প্রেম করে দেখা করতে গিয়েই বিপাকে পড়েন স্বামী। সেখানে গিয়ে দেখেন হাজির স্বয়ং তার স্ত্রী। নিজের কুকীর্তির বিষয়ে হাতেনাতে ধরা পড়ে যান স্বামী। অতঃপর বেদম মারধরের শিকার হন স্ত্রী। ভারতের মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। ধরা পড়া ওই ব্যক্তির নাম বিক্রম মণ্ডল। তার বাড়ি ডোমকলের মোমিনপুরে। তিনি মাছের ব্যবসায়ী। তার দুই ছেলে রয়েছে। তারা শ্রমিকের কাজ করেন।

অভিযোগ আছে, ওই ব্যক্তির একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে সংসারে অশান্তিও চলছিল। ফলে স্বামীকে শায়েস্তা করতেই ফেসবুক অ্যাকাউন্ট খোলেন স্ত্রী। এরপর স্বামীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকে ম্যাসেঞ্জারে চ্যাটিং শুরু হয়। এক পর্যায়ে স্বামীকে প্রেমের প্রস্তাব দেন তিনি।

আরও পড়ুন: মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

নতুন প্রেমিকা পেয়ে একেবারে গদগদ অবস্থা স্বামী। প্রেমের এক পর্যায়ে দেখা করার প্রস্তাব দেন তিনি। এদিকে স্ত্রী শুরু করেন আসল খেলো। তিনি বলেন, এত তাড়া কীসের আরও কিছুদিন কথা হোক। দু’জন দুজনকে জানি, বুঝি। তার পর দেখা। বা একেবারে বিয়ে করতে হবে। তাতে যদি রাজি থাকেন তবে দেখা হবে।স্ত্রীর এমন ফাঁদের বিষয়টি ভাবতেও পারেননি স্বামী।

সবশেষ না দেখা প্রেমিকার ডাকে সাড়া দিয়ে ব্যাগপত্র গুছিয়ে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে চলে আসেন ডোমকল বাসস্ট্যান্ডে। আসেন ফেসবুকের প্রেমিকাও। নির্ধারিত জায়গাতে এসে প্রেমিক স্বামী দেখেন পিছন ফিরে যিনি বসে আছেন তিনি আর কেউ নন তার স্ত্রী।

এ সময় স্বামী প্রশ্ন করেন, তুমি এখানে? স্ত্রীর উত্তর, ‘আমাকে ডেকে এনে আবার অন্য মহিলার আশা! দাঁড়াও মজা দেখাচ্ছি’ বলেই ধরে ফেলেন স্বামীকে। এদিকে আগে থেকে পরিকল্পনার কথা ভাইদের জানিয়েছিলেন স্ত্রী। ফলে তাদের হাতে বেধড়ক মারধরের শিকার হন স্বামী। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

ট্যাগ: ভারত
খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
যুক্তরাজ্য বৃদ্ধি করছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি
  • ২৩ মার্চ ২০২৬
ভিন্ন আঙ্গিকে আদিবাসী শিক্ষার্থীদের ঈদ উদযাপন
  • ২৩ মার্চ ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভীড়ে মাভাবিপ্রবি যেন এক মিলনমেলা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence