মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

১৪ অক্টোবর ২০২৪, ১২:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পোশাকশ্রমিকদের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়

পোশাকশ্রমিকদের দীর্ঘ যানজটের সৃষ্টি হয় © সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা-ক্যান্টনমেন্ট-সংলগ্ন কচুক্ষেত এলাকার আটটি পোশাক কারখানার শ্রমিকরা। 

সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে প্রায় ১০ হাজার শ্রমিক ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে রাখেন। এতে মিরপুর ১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।

শ্রমিকরা জানান, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের তিন মাসের বেতন বকেয়া আছে। তাই তাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।

আরও পড়ুন: পোশাকশ্রমিক হত্যায় হাসিনা-রেহানাসহ ৭১ জনের নামে মামলা

জীবন ইসলাম নামের এক পোশাকশ্রমিক সাংবাদিকদের বলেন, ‘তিন মাস ধরে আমাদের বেতন বকেয়া আছে। বেতন না পাওয়ায় পরিবার চলছে না। বকেয়া না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর আজ সোমবার প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। সড়ক অবরোধের ফলে মিরপুর ১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬