টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ফিলিস্তিনের ৭ বিশ্ববিদ্যালয়

১০ অক্টোবর ২০২৪, ০১:৫০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ফিলিস্তিনের ৭ বিশ্ববিদ্যালয়

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ফিলিস্তিনের ৭ বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে ফিলিস্তিনের ৭ বিশ্ববিদ্যালয়। এর শীর্ষে রয়েছে দেশটির আন নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে টিএইচই। বুধবার (৯ অক্টোবর) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫-এ বিশ্বের সেরা উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলো তালিকা প্রকাশ করেছে সাময়িকীটি।

ওই র‌্যাঙ্কিংয়ে ১২০১ থেকে ১৫০০ তম অবস্থানের মধ্যে আছে ফিলিস্তিনের আন নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়াও র‌্যাঙ্কিংয়ে রিপোর্টার হিসেবে স্থান পেয়েছে দেশটির আল কুদ্স ইউনিভার্সিটি, আরব আমেরিকান ইউনিভার্সিটি, হিব্রোন ইউনিভার্সিটি, ফিলিস্তিনি আহলিয়া ইউনিভার্সিটি, ফিলিস্তিন পলিটেকনিক ইউনিভার্সিটি, ফিলিস্তিন টেকনিক্যাল ইউনিভার্সিটি।

আরও পড়ুন: বিশ্বের সেরা হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট-ব্র্যাক

বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং করে থাকে। ২০২৫ সালের সংস্করণে প্রতিষ্ঠানটি ১১৫টি দেশ ও অঞ্চলের দুই সহস্রাধিক বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।

বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) র‌্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১ হাজার তম অবস্থানের মধ্যে থেকে শীর্ষ অবস্থানে আছে। এগুলো হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।  

১ হাজার ১ থেকে ১ হাজার ২০০ তম অবস্থানের মধ্যে রয়েছে বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয়। এগুলো হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬