টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং

বিশ্বের সেরা হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট-ব্র্যাক

০৯ অক্টোবর ২০২৪, ১২:৫০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
বিশ্বের সেরা হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট-ব্র্যাক

বিশ্বের সেরা হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট-ব্র্যাক © টিডিসি ফটো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি। প্রতিবছর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে টিএইচই। বুধবার (৯ অক্টোবর) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫-এ বিশ্বের সেরা উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলো তালিকা প্রকাশ করেছে সাময়িকীটি। 

তবে, ওই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ৮০১ থেকে ১০০০-এর মধ্যে নিজেদের অবস্থান করে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।

১০০০ থেকে ১২০০-এর মধ্যে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (খুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

আরও পড়ুন: টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষে যে পাঁচ বিশ্ববিদ্যালয়

গতবার তালিকায় ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে থাকলেও এবার রয়েছে ৮ম অবস্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত র‌্যাঙ্কিংগুলোতে প্রথম-দ্বিতীয় অবস্থান থাকলেও এবার বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১তম।

এদিকে, ২০২৫ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে প্রথম ৮০০ তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়। প্রকাশিত এ তালিকায় দেশের মোট ২৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এরমধ্যে ১৭টি সরাসরি র‍্যাঙ্কিং এবং বাকি ৭টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে।

বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাঙ্কিং করে থাকে। ২০২৫ সালের সংস্করণে প্রতিষ্ঠানটি ১১৫টি দেশ ও অঞ্চলের ২০০০টির বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেছে।

ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
ধর্ষণের শিকার শিশুটিকে বাঁচাতে কেটে ফেলতে হল জরায়ু
  • ১৮ মার্চ ২০২৬
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence