পুকুরে লংমার্চের বাস, নিহত ১

৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ PM
দুর্ঘটনাকবলিত বাস

দুর্ঘটনাকবলিত বাস © সংগৃহীত

খুলনা থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরার পাটকেলঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে গেছে জামায়াতে ইসলামীর একটি বাস। এ ঘটনায় আব্দুল খালেক মন্ডল (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

আজ শনিবার (৩১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ শেষে ফেরার পথে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর একটি বাস পাটকেলঘাটার কুমিরা চারা বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় সড়কে থাকা পথচারী আব্দুল খালেক মন্ডল গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রীও আহত হন।

খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, খুলনা থেকে সাতক্ষীরায় ফেরার পথে লংমার্চের একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে একজন পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬