চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের তাড়াতে হবে : জামায়াত আমির

৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ PM
পথসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

পথসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

দেশের মানুষকে শান্তিতে রাখতে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো ব্যক্তিদের দমন এবং জনগণের দাবি আদায়ের লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন। সবাইকে সঙ্গে নিয়ে মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চান তারা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনামুখী লংমার্চ চলাকালে ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষকে শান্তিতে রাখতে হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের তাড়াতে হবে। আইনশৃঙ্খলা অবনতিকারীদের দমন করাসহ জনগণের দাবি আদায়ে আজ রাজপথে নেমেছি। সবাইকে সঙ্গে নিয়ে মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই।’

ঢাকা থেকে যাত্রা শুরু করা লংমার্চের গাড়িবহরটি মাওয়া হয়ে মাদারীপুর ও শরীয়তপুরের মাঝামাঝি নাওডোবা অতিক্রম করে ভাঙ্গায় পৌঁছায়। গোলচত্বর পার হওয়ার পর সেখানে কিছুক্ষণের জন্য যাত্রাবিরতি দেওয়া হয় এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় দাবি আদায়ের কর্মসূচিতে জনগণ পাশে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির। পথসভা শেষ করে লংমার্চের গাড়িবহর খুলনার উদ্দেশে আবার যাত্রা শুরু করে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬